অলোক সরকার (Alok Sarkar)
Sunday, 7 June 2020
'মহাযোনি'
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
বেশ কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে অলোক সরকারের কাব্যগ্রন্থ ‘যুবাপুরুষের শীত’। তাবিক প্রকাশনা থেকে প্রকাশিত এটি তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ। অলোক সরকার প্রথম দশকের পরিচিত তরুণ মুখ। তাঁর কবিতার ভাষা চেতনা পাঠককে বরাবরই মুগ্ধ করে এসেছে। পিতা অনিল সরকার ও মাতা রেবতী সরকার। কপোতাক্ষ নদীর মোহনায় জন্ম আর জন্মের পর থেকে কপোতাক্ষের মত বয়ে চলা ভাসমান তাঁর জীবন। দারিদ্রতা ও দুঃসময় কখনও তাঁর পায়ে বেড়ি পড়াতে পারেনি। শেষ করে ফেলতে পারেনি তাঁর কবিতা সাধনাকে। চব্বিশ বছর বয়সী এই কবির হাত থেকেই ২০১৭ তে লেখা হয়ে গিয়েছিল প্রথম কাব্যগ্রন্থ ‘ছায়াশিকার অথবা রূপকথার বালিশ’। পাঠকের কাছে এই বই সমাদরে গৃহীত হয়েছিল। কবিতা লেখা ছাড়াও তিনি সম্পাদনা করেন ‘তাবিক’ পত্রিকা। For more update follow Us on facebook : ‘যুবাপুরুষের শীত’ তাঁর অফবিট কাব্যগ্রন্থ। পথ চলতে চলতে ভারী পাথরে মানুষ বারবার ঠোক্কর খায়। শ্যাওলা জমে জমে নিকষ কালো অন্ধকারে এক মেছো শাকচুন্নী বসে থাকে। ধান জমানো ইঁদুর আর রাতজাগা পেঁচার মাঝখানে নূপুর বাজিয়ে চলতে থাকে সদ্য ঘুমে ভাঙা আলকেউটে। কেউ জানে না পরবর্তী অধ্যায়। কেউ জানে না বিতর্কিত ঘুম। কেবল কুয়াশা ভারী হতে হতে এক অদ্ভুত পংক্তির বাতাস জুড়ে নেয় তাবৎ শীত। মানুষ ভাঙে। ভাঙতে ভাঙতে টুকরো টুকরো। আরো টুকরো। আরো আরো আরো….. ক্রমশ বিচ্ছিন্ন হতে হতে ঢুকে যায় অভ্যন্তরীন রহস্যের অন্ধকারে। তারপর হাত কাটা পা কাটা জিভ কাটা। মাপের চটিজুতো গলিয়ে হেঁটে যায় ধর্মরাজ যুধিষ্ঠির। শৌখিন বোধশব্দের ফুটপাতে শুয়ে থাকে পরমায়ু খোয়ানো কুষ্ঠ রোগী। অলোক সরকারের কবিতা আসলে এরকমই রহস্যের উচ্চারণ। আলো আঁধারে গুলিয়ে ফেলা শব্দ ভাণ্ডার। তাঁর এই বইটি পাওয়া যাচ্ছে কলকাতা বইমেলায়। বিনিময় মূল্য ৩০ টাকা।